,

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৫ জনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়। খবর সিএনএনের।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা ‘অন্তারা’ জানায়, ভূমিকম্পে দেশটির উত্তরের দ্বীপ কয়াঙ্গনে সবচেয়ে বেশী লোক মারা গেছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, গত রবিবারের এ ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার লোক গুরুতর আহত হয়েছে। বাড়িহারা হয়েছে কমপক্ষে দেড় লাখের মত মানুষ।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানায়, ২০১০ সালের হিসেব অনুযায়ী জনপ্রিয় লমবক দ্বীপে কমপক্ষে ২ লাখ লোক বসবাস করে। শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ব্যক্তি সিএনএনকে বলেন, আমরা দ্বীপের সব জায়গায় যেতে পারছি না। এখনো অনেক জায়গা ধসে পড়ছে।

উল্লেখ্য, গত রবিবার ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লমবকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৯।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর