,

তেতুলিয়ায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। বুধবার দুপুরে ওই ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

শিশুটির বাবা, মা জানায়, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাদের মেয়েটি বাড়ির পাশে খেলছিল। এ সময় বাসায় কেউ ছিল না। একই এলাকার অটোভ্যান চালক আব্দুল আজিদ (৪৫) এ সময় শিশুটিকে বাসায় ডেকে নেয়। শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে হাতে ২০ টাকার নোট ধরিয়ে দেয়। এক পর্যায়ে আজিদ জোরপূর্বক তার মুখ চেপে ধর্ষণ করে। ব্যাথা ও রক্ত বের হওয়ায় শিশুটি চিৎকার করলে আজিদ ভ্যান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

শিশুটি অস্বাভাবিক অবস্থায় বাড়িতে গেলে তার বাবা মা জানতে চায় কি হয়েছে? মেয়েটি তাদের জানায় আজিদ তাকে মুখ চেপে ধরে জোর করে তার জামা-কাপড় খুলেছে। তখন তার শরীর থেকে রক্তপাত হচ্ছিল। শিশুটিকে দ্রুত তার বাবা মাপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমীর হোসেন, ডা. মনসুর আলম চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করে। তবে শিশুটি বর্তমানে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ শিশুটিকে হাসপাতালে দেখতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমীর হোসেন জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। তবে শিশুটির নিম্নাঙ্গে আঘাত পেয়েছে। রক্তপাতের কারণও সেটি।

পঞ্চগড় থানার এস আই শাহিনুজ্জামান শাহিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। অভিভাবকের সঙ্গে কথা বলি। মামলা প্রক্রিয়াধীন। আসামি ধরার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর