,

গতি নিয়ন্ত্রণে গতিরোধক ও জেব্রা ক্রসিং স্থাপন করছে ডিএনসিসি

news-image

অনলাইন ডেস্ক : গাড়ির গতি নিয়ন্ত্রণে রাজধানীতে গতিরোধক ও জেব্রাক্রসিং স্থাপন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে প্রধান সড়কে একটি জেব্রা ক্রসিং স্থাপনের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম বলেন, স্বল্পতম সময়ের মধ্যে এই সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ উপযুক্ত স্থানে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক ও জেব্রাক্রসিং স্থাপন করা হবে।

তিনি বলেন, নিরাপদে যাত্রী পারাপার এবং সড়ক দুর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে এই কর্মসূচি নেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রয়োজনীয় সকল স্থানে জেব্রাক্রসিং ও গতিরোধক বা হাম্প স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যমান ক্ষতিগ্রস্ত জেব্রাক্রসিং ও গতিরোধক বা হাম্প সংস্কার করা হবে। যানজট এড়াতে পুরো কর্মসূচিটি রাতে সম্পন্ন করা হবে।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্যানেলভূক্ত মেয়র মোস্তফা জামাল ও আলেয়া সারোয়ার ডেইজী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম ও শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর