,

লোম্বক ভূমিকম্প: অস্থায়ী শিবিরে ৭০ হাজার মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজারেরও বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে হচ্ছে। এদিকে দুর্যোগ কবলিত এলাকায় খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দিয়েছে। বুধবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

রোববার লোম্বক দ্বীপে রিখটার স্কেলে ৭ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৩১ জন নিহত হয়। এতে স্থানীয় লোকজন ও পর্যটকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। দ্বীপটিতে আরেকটি ভূমিকম্পের আঘাতে ১৭ জন প্রাণ হারানোর মাত্র এক সপ্তাহ পর এ ভূমিকম্প আঘাত হানলো।

সর্বশেষ এ ভূমিকম্পে প্রায় ২৩৬ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্প কবলিত এলাকায় চিকিৎসার সুবিধার্থে আরো স্বাস্থ্য কর্মীর এবং মৌলিক জিনিসপত্র সরবরাহের আবেদন করেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়ায় ৭০ হাজারের বেশী লোককে সরিয়ে নেয়া হয়েছে।

ভূমিকম্পের পর দ্বীপটিতে উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর