,

এশিয়া কাপে বাংলাদেশও পড়তে পারে সূচি-জটিলতায়

news-image

স্পোর্টস ডেস্ক : ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশকে টানা দুই দিন খেলতে হচ্ছে না ঠিকই। তবে পরপর দুই দিন দুই শহরে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত এশিয়া কাপের সূচি পরিবর্তন চায় বলে খবর এসেছে। বাংলাদেশ কী করবে?

এশিয়া কাপের সূচি নিয়ে আপত্তি তুলেছে ভারত। এমন একটা খবর পাওয়া গেছে। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি অনুযায়ী পরপর দুই দিন ম্যাচ খেলতে হবে ভারতকে। দ্বিতীয় ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিকভাবেই এ সূচি নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট মহল। গ্রুপ পর্বে বাংলাদেশ অবশ্য টানা দুই দিন খেলতে যাচ্ছে না। কিন্তু পরপর দুই দিন খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২০ সেপ্টেম্বর আবুধাবিতে, আফগানিস্তানের বিপক্ষে। মাশরাফিরা যদি গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে ওঠেন, তাহলে পরের ম্যাচটা খেলতে হবে ঠিক পরের দিন। সেটিও অন্য শহর দুবাইয়ে। প্রতিপক্ষ হবে ‘গ্রুপ এ’ চ্যাম্পিয়ন। সেটি হতে পারে ভারত কিংবা পাকিস্তান।

এমনিতে আরব আমিরাতের গরম আবহাওয়া, ম্যাচ হবে ওয়ানডে সংস্করণে। সঙ্গে এক শহর থেকে আরেক শহরের দ্রুত ভ্রমণের ঝক্কি তো আছেই। বর্তমান সূচি অনুযায়ী ভারতের টানা দুটি ম্যাচ একই শহরে।

ভারত যদি টানা দুই ম্যাচ না খেলতে আপত্তি জানায়, বিসিবি এ নিয়ে কী ভাবছে? দুই শহরে পরপর দুই দিন খেলার সম্ভাবনা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘বিষয়টা আমরা এভাবে দেখিনি। আমাদের যদি সত্যি টানা দুটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকে, তাহলে বিষয়টা গুরুত্বের সঙ্গে নিতে হবে। ভারত যদি সূচি পরিবর্তনের বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানায়, তবে আমরাও জানাব। আর কারও সূচি যদি পরিবর্তন না করা হয়, তাহলে আর কিছু করার নেই।’

এশিয়া কাপে কখনো শিরোপা না জিতলেও এই টুর্নামেন্টে গত ছয় বছরে বাংলাদেশের সাফল্য বলার মতোই। গত তিনবারের দুবারই ফাইনালিস্ট ছিলেন মাশরাফিরা। গতবার টি-টোয়েন্টি সংস্করণে হলেও এবার এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে। সংস্করণটা ওয়ানডে, সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্যজাত আত্মবিশ্বাস মাশরাফিদের এবারও ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। ফলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতেই পারে।

কিন্তু ক্রিকেট বা খেলায় সবকিছু তো আর নিশ্চিত নয়। বাংলাদেশ গ্রুপ রানার্সআপও তো হতে পারে। তখন কিন্তু ভাবনার বিষয় হতে পারে আরব আমিরাতের কন্ডিশন আর দুই দিনে ভিন্ন দুটি শহরে টানা খেলার ধকল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর