,

সখীপুরে ৩ হাজার ইয়াবা বড়িসহ আ.লীগ নেতা ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

news-image

সখীপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ আওয়ামী লীগের এক নেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতা বলছেন, তিনি নন, মূলত তাঁর স্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ বুধবার বেলা ১১টার দিকে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের ওই নেতার নাম ফজলুর রহমান (৫০)। তিনি বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। তাঁর স্ত্রীর নাম রালিমা শিখা (৪০)। সখীপুর থানার পুলিশ রালিমা শিখার কাছ থেকে তিন হাজার ইয়াবা জব্দ করে। দুপুরের দিকে থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক ওই দম্পতিকে আসামি করে মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রালিমা শিখা গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে বাসে ওঠেন। রাতে ঢাকায় নামেন। সেখান থেকে আজ সকালে সখীপুরে আসেন। সখীপুরের ওই বাসার ফটকের সামনে থেকে রালিমাকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। পরে বাসায় অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।

ফজলুর রহমান থানা হাজতে বলেন, ‘আমার দ্বিতীয় স্ত্রী রালিমা শিখা মাদক ব্যবসায়ী। তাঁকে এ ব্যবসা থেকে ফেরানোর অনেক চেষ্টা করা হয়েছে। বিনা দোষে পুলিশের হাতে আমি গ্রেপ্তার হলাম।’

বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহীন আলী বলেন, আদালতে হাজির করে এই দম্পতির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে আজ রিমান্ড শুনানি হয়নি। দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর