,

দীপিকার রণবীরকে ‘আমার’ বলে দাবি করলেন আলিয়া!

news-image

দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের প্রেম নিয়ে আর নতুন করে আলোচনার কিছু নেই। এই প্রেমকেই খুব শিগগিরই বাস্তবে রুপ দিতে চলেছেন বলিউডের এই দুই তারকা। তবে তারই মাঝে শোনা যাচ্ছে অন্য কথা। দীপিকার প্রেমিক রণবীরকে নাকি ‘আমার’ বলে দাবি করেছেন আলিয়া! রণবীর সিংকে ‘আমার টুটু’ বলেই ব্যখ্যা করেছেন আলিয়া। হ্যাঁ এই নামেই আলিয়া আজকাল রণবীরকে ডাকছেন।

খুব শিগগির জোয়া আখতারের ‘গলি বয়’ ছবিতে দেখা যাবে আলিয়া-রণবীর সিং জুটিকে। যে ছবির শ্যুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই ছবিতে র‍্যাপ গায়কের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। আর আলিয়া হবেন তাঁর প্রেমিকা। আর হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে আলিয়াকে ‘গলি বয়’ প্রশ্ন করেন তাঁর ভক্তরা।

উত্তরে আলিয়া জানান, ”My Tutu (ranveer sing) has killed it in gully boy. wait for it”। আসলে আলিয়ার আশা এই ছবিতে রণবীরের অভিনয় আরও একবার দর্শকদের মন ছুঁয়ে যাবে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন আলিয়া।

গলি বয় ছবিতে আলিয়া ও রণবীরের শ্যুটিংয়ের বেশকিছু ছবি আগেই ভাইরাল হয়েছিল। পাশাপাশি র‍্যাপার হিসাবে রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে।

এর আগেও রণবীরের অভিনয় নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রণবীরকে ভীষণ পছন্দ করি। হে ব্রো গানে আমি আর রণবীর একসঙ্গে শ্যুটিং করেছি। ও একজন ভার্সেটাইল অভিনেতা সেকথা অস্বীকার করা যায় না। পদ্মাবতেও রণবীর যেভাবে সকলকে মুগ্ধ করছে একইভাবে গলি বয়তেও করবে বলে আমি আশা রাখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে