,

যে রাজ্যে বিয়ের আগে বর-কনের ডোপ টেস্ট!

news-image

ক্রীড়াঙ্গনে মাদকাসক্তদের শনাক্তের উদ্দেশ্যে ডোপ টেস্ট করা হয়ে থাকে।তাই খেলাধুলায় খেলোয়াড়দের ডোপ টেস্ট একটি স্বাভাবিক বিষয়। খেলার আগে তাদের রক্ত এবং মূত্র পরীক্ষা করে দেখা হয় তারা শারীরিক শক্তিবর্ধক কোনো ওষুধ কিংবা মাদক সেবন করেছে কিনা। কিন্তু তাই বলে বিয়ের আগে ডোপ টেস্ট?

শুনতে আশ্চর্যজনক হলেও এই বিষয়টি ঘটেছে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডিগড়ে। সেখানে স্বামীর মাদক সেবনজনিত কারণে একাধিক বিয়ে ভেঙ্গে যাওয়ার দরুণ রাজধানী কর্তৃপক্ষ পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে একটি লিখিত সুপারিশ দাখিল করেছে।

রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে মাদক সেবনজনিত কারণে রাজ্যে একের পর এক বিয়ে ভেঙ্গে যাচ্ছে। ফলে সময় এসেছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার। তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত আছে। হাইকোর্ট কর্তৃপক্ষ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে। এতে করে উদ্যোগটি যদি গৃহীত হয় তবে এটিই হবে ভারতের প্রথম কোনো রাজ্য যেখানে বিয়ের আগে বর-কনে উভয়কে ডোপ টেস্টে উতরে বিয়ের পিড়িতে বসতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর