,

চুক্তিভিত্তিক নয়, বেতন ভিত্তিক চালকে চলবে বাস

news-image

চুক্তিভিত্তিক (মালিককে একটি নির্দিষ্ট অংকের অর্থ জমা দেওয়া) চালক দিয়ে বাস চালানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেতন ভিত্তিক চালক নিয়োগ দিয়ে গাড়ি রাস্তায় নামাতে হবে।

চুক্তির ভিত্তিতে চালকদের হাতে বাস তুলে দেওয়ার কারণে রাজধানীসহ দেশের রাস্তায় যে প্রতিযোগীতা ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন পর্যবেক্ষকরা মনে করেন, চুক্তিভিত্তিক চালকদের গাড়ি চালাতে দেওয়ার কারণে অর্থ জমা নিশ্চিত করতে এবং নিজেদের আয় আরও বাড়ানোর জন্য চালকরা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালান, যে কারণে প্রায়ই রেষারেষিতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে।

এসবের প্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিক পক্ষ মিলে চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধ এবং নিয়োগকৃত ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার রাজধানীর মতিঝিলের বিআরটিসি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালামসহ নেতারা।

এনায়েত উল্লাহ বলেন, ঢাকার সব পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- আগামীকাল থেকে কোনো মালিক চালকের সঙ্গে কন্ট্রাক্টে গাড়ি চালালে তার নিবন্ধন বাতিল করা হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকবে। এ পদ্ধতি বাতিল হওয়ায় এখন থেকে চালক নিয়োগকৃত ড্রাইভার হিসেবে গাড়ি চালাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর