,

প্রেমিকাকে সোজা বাসায় নিয়ে এস: সেলিম খান

news-image

রাস্তায় দাঁড়িয়ে বা কোনো হোটেলে গিয়ে প্রেম করো না। অর্থাত বাইরে বান্ধবীদের সঙ্গে সময় কাটিও না। তাদের সোজা বাড়িতে নিয়ে এসো। সম্প্রতি বলিউড তারকা সালমান খানকে এভাবেই নাকি নির্দেশ দিয়েছেন তার বাবা সেলিম খান।

টিভি অনুষ্ঠান ‘দশ কা দম’-এর সেটে সালমান প্রশ্ন করেন, এমন কতজন এখানে হাজির রয়েছেন, যারা প্রকাশ্যে প্রেম করতে গিয়ে পুলিশের তাড়া খেয়েছেন? ওই প্রশ্নের পর পরই আবার সালমান বলেন, ভারতবর্ষে এমন অনেক পরিবার রয়েছে, যেখানকার ছেলেমেয়েরা আপনজনের সঙ্গে সময় কাটানোর জন্য কোনো নিরিবিলি জায়গা পান না। তাদের পকেটে পর্যাপ্ত অর্থও থাকে না কোনো হোটেলে গিয়ে সময় কাটানোর। আর সেই কারণেই এখানে ওখানে প্রকাশ্যে তাদের প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

এ বিষয়ে সালমান জানান, ছেলেমেয়েরা যাতে বাইরে গিয়ে বন্ধু বা বান্ধবীর সঙ্গে সময় না কাটান। তাদের যেন সোজা বাড়িতে নিয়ে আসেন, সেই নির্দেশই নাকি দিয়েছেন সেলিম খান। আরবাজ খান এবং সোহেল খানের ক্ষেত্রেও নাকি একই নির্দেশ দিয়েছেন তিনি। সেলিম খান স্পষ্ট জানিয়ে দেন, কাউকে যদি ভাল লাগে, তাহলে তাকে নিয়ে সোজা বাড়িতে চলে এস।

প্রসঙ্গত, সালমান খানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফকে একাধিকবার সালমান খানের বাড়িতে দেখা গেছে। অন্যদিকে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এবার জর্জিয়া এন্দ্রিয়ানি নামে এক বিদেশিনীর সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে সালমানের ভাইকে।

শোনা যাচ্ছে, এই জর্জিয়াকেই নাকি বিয়ে করবেন আরবাজ খান। অন্যদিকে অতুল অগ্নিহোত্রীর সঙ্গে বিয়ের পর আপাতত সুখেই সংসার করছেন সালমানের বোন আলভিরা। অন্যদিকে, আয়ুষ শর্মার সঙ্গে বিয়ের পর সংসার গুছিয়ে নিয়েছেন অর্পিতা খানও। সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ শর্মার প্রথম সিনেমা ‘লাভরাত্রি’-র ট্রেইলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে