,

এবার বলিউডের চলচ্চিত্রে হিরো আলম

news-image

সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিক আলোচনায় চলে আসা। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করছিলেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ আসে। প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মেলে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

খবর এতটুকুই ছিল। কিন্তু যদি শোনা যায় হিন্দি ছবিতে হিরো আলম অভিনয় করতে যাচ্ছেন, তাহলে রীতিমতো খবরটাকে উড়িয়ে দিতেই মন চাইবে। কিন্তু ঘটনা সত্য। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের একটি বলিউড ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।

বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আগামী ডিসেম্বর থেকে ছবির পুরো চিত্রায় হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার।

ভারত থেকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক প্রভাত কুমার বলেন, ‘আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। ছবিটিতে তিনি ‘মূক’ চরিত্রে অভিনয় করবেন। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাঁকে ঘিরে। এই ছবিতে একজন বলিউড অভিনেত্রীও অভিনয় করবেন।’

হিরো আলম প্রসঙ্গে প্রভাত কুমার বলেন, ‘আমরা তাঁর খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তাঁর সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা তিনি করতে পারবেন।’

আশরাফুল আলম ওরফে হিরো আলম ভারত থেকে মোবাইলে কালের কণ্ঠকে বলেন, ‘আমি খুবই আনন্দিত। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাব।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর