,

পরকীয়া প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে মৃত্যু

news-image

পরকীয়া করতে গিয়ে প্রেমিকার কামড়ে পুরুষাঙ্গ হারিয়ে এক প্রেমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম হাবিবুর রহমান (৩৫)। মঙ্গলবার বিকালে দৌলতপুর উপজেলার গাড়া দাইড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়। এদিন বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার গাড়া দাইড়পাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে খবর, আল্লারদর্গা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ওই এলাকার গাড়া দাইড়পাড়ার স্বামী পরিত্যক্তা মাছুরা খাতুনের (৩২) সঙ্গে বেশ কিছুদিন যাবৎ পরকীয়া প্রেম চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বিকালে মাছুরা গাড়া দাইড়পাড়ায় তার বোনের বাড়িতে প্রেমিক হাবিবুরকে ডেকে নেন।

ফাঁকা বাড়িতে ‘অসামাজিক কাজে’ লিপ্ত হওয়ার এক পর্যায়ে প্রেমিকা মাছুরা হাবিবুরের পুরুষাঙ্গ কামড় দিয়ে ছিঁড়ে নেন। এসময় হাবিবুরের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হঠাৎ কেন প্রেমিকা মাছুরা খাতুন প্রেমিক হাবিবুর রহমানের ওপর নিষ্ঠুর এ আচরণ করলো তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। ঘাতক প্রেমিকা মাছুরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর