,

‘তুমি এত কিউট, তাই ওরা মজা করে’

news-image

বেশ কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল ৯ বছরের ছেলেটি। কারো সঙ্গে কথা বলতে চাইছিল না সে। এমন আচরণে সন্দেহ হওয়ায় তার বাবা-মা তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করতেই ব্যাপারটা সামনে আসে। শিশুটি জানায়, বাড়ি ফেরার সময় স্কুলবাসে দিনের পর দিন তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে স্কুলেরই সিনিয়র ছাত্ররা।
এদিকে শিক্ষকদের এ ঘটনা জানালে তারা শিশুটির কথা হেসে উড়িয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকরা বলেছিলেন, ‘তুমি তো খুব কিউট দেখতে, তাই বড়রা তোমার সঙ্গে মজা করছে।’
ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহারের। সেখানকার একটি বেসরকারি স্কুলে পড়ে ওই শিশুটি। তার কাছ থেকে সব শোনার পর তার বাবা-মা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে তারা পুলিশের দ্বারস্থ হন।

এ ঘটনায় মামলা দায়ের করলে চাপে পড়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল জানান, তারা পুলিশকে সাহায্য করছেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত এবং তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বাসের অ্যাটেন্ডেন্টসহ আরও কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শিশুটির বাবা-মা জানান, প্রথম ঘটনাটি ঘটে গত ২৭ জুলাই। শিশুটি জানায়, ক্লাস সেভেন, নাইন ও টেনের তিন ছাত্র তাকে বাসের পেছনে নিয়ে জোর করে যৌন নির্যাতন করে। কোনো ক্রমে নিজেকে বড় ভাইদের হাত থেকে ছাড়িয়ে নিজের আসনে গিয়ে বসে পড়ে শিশুটি। তবে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, বাবা-মাকে কিছু জানাতে পারেনি।
পরের দিনই আবার একই কাজ করে ওই কিশোররা। শিশুটি বাধা দিলে ক্লাস টেনের এক ছাত্র তাকে মারধর করে। এর পর শিক্ষককে বিষয়টি জানালে তিনি শিশুটির গাল টিপে বলেন ‘তুমি এত কিউট তাই ওরা তোমার সঙ্গে মজা করছে।’
শিশুটির বাবা-মা আরও জানান, এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ তাদের ফোন করে অভিযুক্ত ছাত্রদের বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে বলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর