,

সেনা সদস্যদের ওজন বাড়লেই আটকে যাবে পদোন্নতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত হয়েছে ভারতীয় সেনার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর। সেখানে তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্ট প্রত্যেক সেনা অফিসারের জন্য আলাদা আলাদা করে প্রকাশিত হয়। সেখানেই নজরে এসেছে এক সেনা অফিসারের রিপোর্ট। তিনি প্রয়োজনের তুলনায় যথেষ্টই ভারি। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ সেনা কর্তৃপক্ষ। বলা হয়েছে- এভাবে ওজন বাড়াতে থাকলে পদোন্নতি আটকে দেওয়া হবে।

ওজন বেশি হওয়ায় ভারতীয় সেনার রোষানলে পড়েছেন তিনি। তাকে বলা হয়েছে দুটি ছবি জমা দেওয়ার জন্য। একটি সাইড প্রোফাইলের ছবি, অপরটি মাথা থেকে পা পর্যন্ত ছবি।

তবে শুধু এই অফিসারকেই নয়, প্রত্যেক অফিসারকেই এই ধরণের দুটো করে ছবি দিতে হবে কর্তৃপক্ষকে। যাতে কোনও অফিসারই ওজন বেশি বাড়াতে না পারেন। মোট কথা সেনা অফিসারদের ওজনের ওপর নজরদারি চালাতেই এই সিদ্ধান্ত বলে খবর।

গত কয়েক বছর ধরেই সেনা জওয়ান ও অফিসারদের রোগা হওয়ার পরামর্শ দিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্রের খবর এবার সেই ইস্যুতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। পদোন্নতি আটকে দেওয়ার মতো সিদ্ধান্ত জওয়ানদের মধ্যে সাড়া ফেলেছে।

কিছুটা ভীতিতেই জওয়ানরা রোগা হওয়ার চেষ্টায় থাকবেন বলে মত কর্তৃপক্ষের। বলা হয়েছে যারা দৈহিক গঠনের বিষয়টি অবহেলা করবেন, তাদের পদোন্নতি দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিজেদের শরীরকে সুগঠিত রাখা ‘দায়িত্বের’ মধ্যে পড়ে।

অতীতে সেনা সদস্য ও অফিসারদের ফিটনেসের ওপর তাদের পোস্টিং নির্ভর করত। তবে এখন মোটা হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে জওয়ানদের মধ্যে। ফলে কমে যাচ্ছে শারীরিক ফিটনেসও। তাই তাদের রোগা হতে এবার আর পরামর্শ নয়, সরাসরি পদোন্নতির ওপর হস্তক্ষেপ করছে সেনা কর্তৃপক্ষ। যাতে নিজেদের ভবিষত্যের কথা ভেবে ওজন কমানোর চেষ্টা করেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর