,

সেই ভিডিও নিয়ে মুখ খুললেন সাকিব

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিজয়ের মুকুটসহ মধ্যরাতে হোটেলে ফেরেন সাকিব-তামিমরা। এ সময় হোটেল লবি থেকে নিরাপত্তা বেষ্টিতে টাইগাররা যখন লিফটে উঠছিলেন তখনই একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। ফেসবুকে ভাইরাল হওয়ার এক ভিডিওতে দেখা যায় সাকিব এক সমর্থকের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে তেড়ে যায়। বিষয়টা প্রথমে সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব এমন অশালীন আচরণ করেন বলে ভাইরাল হলেও খোঁজ নিয়ে জানা যায়, ক্লান্ত সাকিবকে আসলে ওই ভক্ত অটোগ্রাফ দেওয়ার জন্য পীড়াপীড়ি করছিলেন। কিন্তু সাকিব ‘টায়ার্ড’ বলে জানিয়ে সামনে এগিয়ে যান। এসময় ওই যুবক পিছন থেকে “ভাব মারায়” বলে বাজে ভাষা ব্যবহার করে। এরপর সাকিব চেতে ফেরত আসে! মঙ্গলবার এ বিষয়ে খবর প্রকাশের পর মুখ খুলেছেন সাকিব। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। সাবিকের সেই বিবৃতি হুবহু তুলে ধরা হলো।

‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’ এর সাথে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।

পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম। এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম ও ব্যাগ বহন করেছিলাম, তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোনভাবেই অটোগ্রাফ দেয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলি ভাগ করে নেয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে, আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভাল খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।

আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না। কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোন সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্ধেশ্যে বলতে চাই আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি। নতুন কোন চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছে আমি সর্বদা তাদের পাশে আছি।

সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো – সাকিব।’ সূত্র: বিডি-প্রতিদিন

https://www.facebook.com/iamcrazy.1212/videos/1081148948701360/?t=0

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর