,

আলোকচিত্রী শহিদুল আলম হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক: দৃক্ গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমকে আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আজ সকালে শহিদুল আলমকে হাসপাতালে নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে বোর্ড গঠন করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছে আদালত। এর আগে শহিদুল আলমের সাত দিনের রিমান্ড চ্যালেঞ্জ ও তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হাই কোর্টে একটি রিট আবেদন করেন তার আইনজীবীরা।

আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট তানিম হোসেন শাওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় দৃক্ গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে সোমবার নিম্ন আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে রবিবার রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর