,

ঢাবিতে ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার জুতাপেটা

news-image

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম ফকির হলের পদ্মা ব্লকের ১০০০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক।

মারধরের শিকার ক্যান্টিন ম্যানেজার জুয়েল আহমেদ বলেন, রমজানের আগ থেকেই তিনি বাকি খেয়ে আসছেন। ক্যান্টিনে খেয়ে তিনি টাকা দেন না। তার নামে প্রায় দেড় হাজার টাকা বাকি আছে। মাঝে মাঝে তার রুমে খাবার পাঠাতে হয়। আজকে রুমে খাবার পাঠাতে একটু দেরি হওয়াতে তিনি লোক পাঠান ক্যান্টিনে।

ক্যান্টিনে এসে তার লোক আমাকে ফোন ধরিয়ে দিলে খাবার দেরিতে পাঠানোর জন্য ‘কৈফিয়ত’ চান। আমি তখন খাবার পাঠিয়ে দিয়েছি বলে কিছু টাকা চাই। তখন শফিক আমাকে ফোনে গালাগালি করেন। এরপর ক্যান্টিনে এসে তিনি আমাকে বাইরে এনে জুতা দিয়ে মুখে আর মাথায় আঘাত করেন।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কী কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর না এলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত শফিক ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর