,

৯৯৯তে ফোন করে ৩০০ যাত্রীর প্রাণ বাঁচালেন যুবক

news-image

অনলাইন ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ডুবন্ত ফেরীর ৩০০ যাত্রীর প্রাণ বাঁচালেন সোহাগ নামে এক যু্বক। গতকাল মঙ্গলবার ১০টা ৫ মিনিটে ফোন করে সোহাগ পুলিশকে জানান, তিনি রানীক্ষেত নামে একটি ফেরির যাত্রী। মাওয়া থেকে কাঠালবাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে তাদের ফেরি দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে যাচ্ছে।

কর্তব্যরত পুলিশ সদস্য ফোন কলটি রিসিভ করে অবিলম্বে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকলে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফেরি থেকে প্রায় ৩০০ জন যাত্রী উদ্ধার করে।

শ্রীনগর, মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ট্রলার ও পাম্প মেশিন সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ডুবে যাওয়া ফেরি থেকে পানি নিষ্কাশন শুরু করে। ফেরির মধ্যে তখনও ৯টি ট্রাক ও ৬টি বাস ছিল।

শেষ পর্যন্ত ফেরিটি কোন হতাহত ও ক্ষয়ক্ষতি ছাড়াই কাঁঠালবাড়ি ঘাটে নিরাপদে পৌঁছেছে। সূত্র: বাংলাদেশ পুলিশ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর