,

যৌন নির্যাতনকারীদের কাছে শিশু বিক্রি, মায়ের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : নয় বছরের ছেলেকে অনলাইনের ডার্ক ওয়েবে যৌন নির্যাতনকারীদের কাছে বিক্রি করে দিয়েছিলেন এক মা। এই অভিযোগে শিশুটির মা জার্মান নাগরিক বেরিন টি.(৪৮) ও তার বন্ধু ক্রিশ্চিয়ান এল. (৩৯) কে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসির খবরে বলা হয়েছে, ধর্ষণ, শিশু যৌন নিপীড়ন, যৌনকর্মে বাধ্য করা এবং শিশু পর্নোগ্রাফি ডার্ক নেটে ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে গত সোমবার জার্মানির ফ্রাইবুর্গ আদালত এই আদেশ দেন।

চলতি বছরের জুন মাসে এ মামলার বিচার শুরু হয়। যৌনকর্মের জন্য শিশুটিকে শুধু ‘ডার্ক ওয়েবে’ বিক্রি করাই নয়, বরং ৪৮ বছরের ওই নারী ও তার বন্ধু অন্তত দুই বছর শিশুটিকে যৌন নিপীড়ন করেছে।

ফ্রাইবুর্গ শহরের কাছে সটাউফেন নামক জায়গায় যৌন নির্যাতন চক্রের হোতা ছিলেন তারা। দুই বছর ধরে এ কাজ করে তারা হাজার হাজার ইউরো আয় করেছেন।

এ ঘটনায় জড়িত আরও পাঁচজনের বিচার চলছে। ছেলেটি বর্তমানে তার পালক বাবা-মায়ের তত্ত্বাবধানে আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর