,

সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রবিবার নির্বাচন কমিশনের অধীনস্থ জেলা অফিস এ তালিকা প্রকাশ করে। এসব ভোটকেন্দ্রের বিষয়ে আগামী ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। আগামী ৩০ আগস্ট এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল কাদের বলেন, প্রত্যেক জেলা নির্বাচন কার্যালয় খসড়া ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে তা প্রকাশ করেছে। আমরা ঢাকা জেলার ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছি। ঢাকার ২০টি আসনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৬৯টি।

সম্প্রতি সকল জেলা নির্বাচন অফিসারদের কাছে নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে চিঠি দেয় ইসি। ওই চিঠিতে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দেশ দেয়া হয়।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের জন্য আনুমানিক প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। নবম সংসদে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি (ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি)। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭। এ সময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের বিপরীতে প্রয়োজন হবে ৪০ হাজার ভোটকেন্দ্র। এতে ভোটকক্ষ হবে আনুমানিক প্রায় ২ লাখ। ৩০০ আসনের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র সমতল এলাকায় ৩৯,৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি।

আগামী ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর