,

ফ্লোরিডার স্কুলে হামলাকারীকে উসকে দেয় ভূত!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানো নিকোলাসকে এ হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল ভূত। ভূত শুধু তাঁকে বলত, ‘জ্বালিয়ে দাও, মেরে ফেলো, ধ্বংস করো।’

গতকাল সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য পুলিশ প্রকাশ করে বলে এএফপির খবরে জানানো হয়।

গত ১৪ ফেব্রুয়ারি ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ হাইস্কুলে হামলা চালান। এতে ১৭ জন নিহত হয়। তিনি ছিলেন ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। তাঁকে নিয়মশৃঙ্খলা ভাঙার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার পরে পুলিশ নিকোলাস ক্রুজকে আটক করেছে। পুলিশ বলছে, তাঁকে ধরতে বেগ পেতে হয়নি। গুলি ছোড়ার পর স্বেচ্ছায় তিনি পুলিশের কাছে ধরা দিয়েছেন। তাঁকে ব্রুওয়ার্ড কাউন্টি শেরিফ অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের লিখিত কপিতে বলা হয়, তিনি গোয়েন্দা পুলিশকে বলেন, তাঁর মাথায় ভূত আছে। কয়েক বছর আগে থেকে এটি তাঁকে যন্ত্রণা দিতে শুরু করে। তাঁকে বলে, ‘অস্ত্র কিনে নাও, পশু হত্যা করো ও সবকিছু ধ্বংস করে দাও।’ এই শব্দকে বন্ধ করতে তিনি মাঝেমধ্যেই মাদক সেবন করতেন। জিজ্ঞাসাবাদের কক্ষেও ওই কণ্ঠস্বরটি তাঁকে আত্মহত্যা করতে বলে।

২০১৭ সালে নভেম্বরে মায়ের মৃত্যুর পর ও এই হামলা চালানোর দুই মাস আগে নিকোলাস অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
দুই বছর আগে অ্যালকোহলের বিষক্রিয়ার মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন নিকোলাস। তিনি জানান, বন্ধুহীন ও একাকী থাকার কারণে বিষণ্ন হয়ে পড়েছিলেন তিনি।

এই ঘটনা ছিলে ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় ঘটা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা ।

এই হামলায় নিকোলাস সেমি অটোমেটিক রাইফেল এআর-১৫ ব্যবহার করেছিলেন। কেন তিনি এটি কিনেছিলেন? জানতে চাইলে নিকোলাস বলেন, ‘কারণ, এটি দেখতে খুব ফাটাফাটি ছিল।’ তবে তিনি এই রাইফেল বৈধ উপায়েই কিনেছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর