,

ক্যামেরা দেখেই এনগেজমেন্ট রিং খুলে ফেললেন প্রিয়াঙ্কা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : এ আবার কেমন কাণ্ড? পাপারাৎজিদের প্রশ্নবাণের হাত থেকে বাঁচতে এ কী করে ফেললেন প্রিয়াঙ্কা? ক্যামেরার সামনে ধরাও পড়ল সেই ঘটনা৷

কিছুদিন আগে শোনা গিয়েছিল, মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের সঙ্গে নাকি গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন দেশি গার্ল। প্রিয়াঙ্কার হাতেও দেখা গিয়েছিল জ্বলজ্বল করছে একটি হিরে। কিন্তু এবার ক্যামেরা দেখে সেই আংটিই লুকিয়ে ফেললেন পিগি।

সদ্যই সিঙ্গাপুর থেকে নিক জোনসের কনসার্ট সেরে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। দিল্লি বিমানবন্দরে তিনি নামতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাকে। মুহূর্তের জন্য একটু থেমে যেতে দেখা যায় পিগি চপসকে।

দেখা যায়, দ্রুততার সঙ্গে হাতের এনগেজমেন্ট রিংটি খুলে ফেলছেন তিনি। তারপরেই সেটি লুকিয়ে ফেলেন জিনসের পকেটে। অনেকেই মনে করছে বিয়ের আংটি নিয়ে নতুন করে আর লোকের কৌতূহলের মুখে আর পড়তে চাইছেন না নায়িকা। সেই কারণেই ক্যামেরার সামনে আসার আগেই আংটিটি লুকিয়ে ফেলতে দেখা যায় তাকে। যদিও ক্যামেরার তীক্ষ্ণ নজর থেকে রেহাই মেলেনি তার।

https://www.instagram.com/p/BmIL_LXn20E/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর