,

সৌদি রাজার ওপর কেন চটেছেন মাহাথির মোহাম্মদ?

news-image

মালয়েশিয়ায় অবস্থিত সৌদি রাজার সন্ত্রাসবিরোধী প্রতিষ্ঠান ‘দ্য কিং সালমান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস’ (কেএসসিআইপি) বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ সরকার।কুয়ালালামপুর অবস্থিত এ কেন্দ্রটি দ্রুত গুটিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষমন্ত্রী মোহাম্মদ সাবু।

তবে কেন, আর কী কারণে এটি বন্ধ ঘোষণা করা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি।মালয়েশিয়ার সদ্যবিদায়ী নাজিব রাজাক সরকারের সময়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসাম উদ্দীন হুসেইন সৌদি সমর্থিত এ কেন্দ্রটি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

২০১৭ সালে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন।কুয়ালালামপুরে একটি অস্থায়ী ভবনে এর কার্যক্রম চলছিল, যা খুবই দ্রুত পুত্রজায়াতে একটি স্থায়ী ভবনে স্থানান্তরিত হওয়ার কথা ছিল।কিন্তু দেশটির জাতীয় নির্বাচনে নাজিব রাজাক সরকারের বিদায়ের পর মাহাথির মোহাম্মদের নেতৃত্বে ক্ষমতায় আসে আনোয়ার ইব্রাহিমের দল।এরপরই ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন নিয়ে সরব হয় মালেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সাবু। মালয়েশিয়ার সেনাদের তিনি সৌদি জোটে থাকার বিষয় নতুন করে ভাবা হবে বলে ঘোষণা দেন।

এর আগে ২০১৫ সালে প্রধানমন্ত্রীর নাজিব রাজাক সৌদি আরবে সেনা পাঠান। মালয়েশিয়ার ঠিক কী পরিমাণ সেনা সৌদিতে পাঠানো হয়েছিল তার প্রকাশ করা হয়নি।পরবর্তীতে ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে সেখানে মালয়েশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্ত চরম বিতর্কের মুখে পড়ে। দেশটির সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ করে।

তবে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবে মালয়েশিয়ার যেসব সেনা রয়েছে তারা কোনো দেশের ওপর হামলায় অংশ নেয় না।উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে সেনা অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে দেশটির বহু মানুষ নিহত হয়েছে। কয়েকবার সেখানে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির