,

চলতি মাসের বেতন-ভাতা ১৬ আগস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের আগস্ট মাসের বেতন-ভাতাদি ১৬ আগস্ট প্রদান করা হবে।

সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের আগস্ট মাসের অবসর ভাতা একইদিন প্রদান করা হবে।

সূত্র জানায়, সাধারণত সরকারি কর্মচারীদের বেতন পরের মাসের প্রথম সপ্তাহে হয়। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ২২ আগস্ট ঈদুল আজহার হওয়ার কথা রয়েছে। তাই আগস্ট মাসের বেতন ১৬ তারিখ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিতসহ এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা সাত লাখ। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর