,

‘তরুণ ক্রিকেটারদের বড় সমস্যা ফেসবুক আসক্তি’

news-image

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশ করেছে। উইন্ডিজ সফর শেষে প্রশ্ন উঠছে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে।

ক্যারিবীয় সফরে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররা। সফরে তিন ফরম্যাট মিলিয়ে দলের মোট রানের ৭১ শতাংশই এসেছে চার সিনিয়র ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে।

দলের দুই সেঞ্চুরির দুটিই তামিমের। এছাড়া ১০ ফিফটির আটটিই চার সিনিয়রের। বিপরীতে দলের সবচেয়ে সম্ভাবনায় আট তরুণ ব্যাটসম্যানের সম্মিলিত অবদান ২৯ ইনিংসে ৩৬৯ রান। লিটন দাস, এনামুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মুমিনুল হক, আরিফুল হক ও নুরুল হাসান মিলে তিন ফরম্যাটে করেছেন মোটে দুটি ফিফটি।

জাতীয় দলের তরুণ ক্রিকেটের আত্মনিবেদনে ঘাটতি দেখছেন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাবেক এ অধিনায়ক বলেন, ‘দলের সব সিনিয়র ক্রিকেটারই নিজেদের পারফরম্যান্সের প্রতি অবিশ্বাস্য মনোযোগী। তামিম, মুশফিকুর, মাশরাফি বা মাহমুদউল্লাহকে দেখুন। অনুশীলনে তারাই সবার আগে আসে। নেট বা জিম থেকে তাদের সরানো যায় না। কিন্তু তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি এমনটা বলতে পারছি না।’

তরুণ ক্রিকেটাররা মাঠে অনুশীলন না করে ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এমনটি জানিয়ে পাইলট বলেন, ‘তরুণ ক্রিকেটারদের আরেকটা বড় সমস্যা হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি। কেন তারা সবসময় ফেসবুকে পড়ে থাকবে? এ থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর