,

তান্ত্রিকের পরামর্শে ৬ বছরের মেয়েকে ‘জীবিত’ কবর দিলেন মা–বাবা

news-image

তান্ত্রিকের পরামর্শে নিজের সন্তানকেই (৬) জীবন্ত কবর দিলেন মা–বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে।পুলিশের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, মেয়েটির নাম তারা।তদন্তে জানা গেছে, এক তান্ত্রিক সুস্থ সন্তানের জন্য এই কাজ করতে বলেছিল শিশুটির বাবা-মাকে। ছয় বছরের শিশুকন্যাটি অপুষ্টির শিকার ছিল। রিকেটে আক্রান্ত হওয়ায় চিকিৎসা চলছিল।

প্রতিবেশীরা জানান, গত কয়েকদিন ধরেই শিশুটিকে দেখা যাচ্ছিল না। তার কান্নাকাটির শব্দও পাচ্ছিলেন না তারা। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরাই পুলিশকে জানান। শিশুটির সন্ধানে পুলিশ সেই বাড়িতেও যান। সেখানে গিয়ে মেঝে খুঁড়তেই বেরিয়ে পড়ে শিশুটির লাশ।

শিশুটির দাদী জানান, অপুষ্টি এবং রিকেটে আক্রান্ত হওয়ায় তারাকে কখনোই আপন করে নেয়নি তার মা–বাবা। সুস্থ–সবল সন্তান পাওয়ার জন্য তারা একটি তান্ত্রিকের কাছে যেতেন। সেই তান্ত্রিকের পরামর্শেই তারাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়। সেখানে একটি মন্দির তৈরির পরামর্শ দিয়েছিল তান্ত্রিক।

ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে তারাকে খেতে না দিয়ে হত্যা করা হয়েছে। কারণ তারার পাকস্থলীতে কোনো খাবার পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক তারা মা–বাবা।মোরাদাবাদ থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর