,

‘দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম থাকব’

news-image

জোর করে এক মুসলিম যুবকের দাড়ি কাটতে বাধ্য করায় উত্তাল ভারতের মুসলিম উম্মাহ। হরিয়ানার মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান আসাউদ্দিন ওয়াইসি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, গলা কেটে দিলেও তারা মুসলিমই থাকবেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভারতের হরিয়ানার গুরুগ্রামের ২৯ নম্বর সেক্টরে ইউনুস নামে এক যুবকের দাড়ি জোর করে কাটিয়ে দেন কজন অজ্ঞাত ব্যক্তি। রাস্তায় ওই লোকগুলোর সঙ্গে ইউনুসের ঝামেলা হওয়ার কারণে তারা এ কাজ করেন। একটি সেলুনে ইউনুসকে ঢুকিয়ে তার দাড়ি কেটে ফেলা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর এ ব্যাপারে নিজের মন্তব্য দেন ওয়াইসি। বলেন, ‘এক মুসলিম ব্যক্তিকে তার দাড়ি কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজটি করেছে, আমি তাদের এবং তাদের বাবার উদ্দেশ্যে বলি যে আমাদের গলা কেটে ফেললেও, আমরা মুসলিমই থাকব। আমরা তোমাকে ইসলামে রূপান্তরিত করে তোমাকে দাড়ি রাখতে বাধ্য করব।’

ঘটনার পর ইউনুস হরিয়ানা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর