,

যুক্তরাজ্যে প্রবেশ করছে ভারতের সবচেয়ে বড় রাইড শেয়ারিং কোম্পানি ওলা

news-image

যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় রাইড শেয়ারিং কোম্পানি ওলা। ভারতে ওলা উবারের প্রধানতম প্রতিদ্বন্দী।

মঙ্গলবার ব্যাঙ্গালুরু ভিত্তিক কোম্পানিটি জানিয়েছে তারা ম্যানচেস্টার এবং দক্ষিণ ওয়েলস-এ লাইসেন্স নিয়েছে। দক্ষিণ ওয়েলস-এ এক মাসের মধ্যে তারা কার্যক্রম শুরু করবে। এবং এই বছরের শেষ নাগাদ তারা পুরো যুক্তরাজ্য জুড়েই সেবার পরিধি বিস্তৃত করতে চায়। ওলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ভাবিস আগরওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা যুক্তরাজ্যে আমাদের ব্যবসার পরিধী বিস্তার করতে আগ্রহী। তাই আমরা পলিসিমেকার ও দেশটির কর্মকর্তাদের সাথে আলোচনা করছি।’

কোম্পানিটি লন্ডনে সেবা দান করার জন্য শহরটির প্রধান পরিবহণ কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। এছাড়াও যুক্তরাজ্যের অন্য শহরের কর্তৃপক্ষের সাথেও আলোচনা চালাচ্ছে তারা। ওলার একজন মুখপাত্র সিএনএন মানিকে একথা জানিয়েছেন। বিভিন্ন আইনগত কারণে লন্ডনে এখন ধুঁকছে উবার। শহরটিতে এ ধরণের রাইড শেয়ারিং এর জন্য ৩৫ লাখ যাত্রী ও ৪৫ হাজার চালক রয়েছে। উবারের খারাপ অবস্থার সুবিধা নিতে চাইছে ওলা। সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর