,

সিরিয়ায় ৭৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট

news-image

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ এর জুন থেকে অক্টোবরে পাঁচটি পৃথক হামলায় সিরিয়ার ৭৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। নিজেদের ভুলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নিয়েছে মার্কিন জোট।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এর তথ্যানুযায়ী, বিমান হামলায় ২৪ জন নারী ও ২৫ জন শিশু নিহত হয়েছে। সিরিয়ার রাক্কায় এই ঘটনা ঘটে। এদিকে মার্কিন জোটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সকল সাবধানতা অবলম্বন করে, আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হলেও বেসামরিক জনগনের উপর তারা ভুলক্রমে হামলা করেছে। হতাহতের শিকার হওয়া বেসামরিক ব্যলেও বেশিরভাগই অজ্ঞাত বলেও সেখানে উল্লেখিত হয়। এছাড়া আরও বলা হয়, ‘স্থিল ও আকাশ হামলার সময় আমরা সব সময় বেসামরিক মানুষ ও তাদের সম্পদের উপর যেনো এর নূন্যতম প্রভাব না পড়ে সে খেয়াল রাখতাম। তারপরেও হতাহতের ঘটনা ঘটলে আমরা সব সময় বিভিন্ন সংবাদ সম্মেলণের মাধ্যমে এর জবাবদিহিতা করে আসছি।’

এদিকে জুনে, জোটের মুখপাত্র কর্নেল থোমাস ভেলে প্রতিবেদনটির নিন্দা জানিয়ে বলেন, ‘তারা আমাদের নির্দোষ প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করে বসে আছে। তারা তাদের অনুসন্ধানের বিষয়ও কখনো পেন্টাগনকে জানায়নি। এই রকম একটি প্রতিবেদন তারা করছে, একবারও আমাদের কোনো মন্তব্য, সাক্ষাতকার এমনকি খসড়াটিতে একটি সৌজন্য মতামত নেয়ার প্রয়োজনবোধ করেনি।’ সিএনএন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর