,

অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অান্দোলনের সময় অাওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় দলের অাহত কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে চিকিৎসা নিতে যাওয়া অাহত কর্মীদের প্রয়োজনে বিদেশে নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠাতে নির্দেশ দেন তিনি।

এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন।-জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর