,

নিজের হজের আগে অন্যের হজ করা যাবে কি?

news-image

যে ব্যক্তি প্রথমে নিজের হজ আদায় করেনি সে অন্যের পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে না। এ ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন।

হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে ‘লাব্বাইক আ’ন শুবরামাহ’ বলতে শুনলেন। অতঃপর (তাকে) বললেন, শুবরামাহ কে?

সে বলল, আমার ভাই বা আমার আত্মীয়। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি তোমার হজ আদায় করেছ? সে বলল, ‘না’।

তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আগে তুমি নিজের হজ কর। তারপর শুবরামাহ’র হজ কর। (মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি)

হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি অন্যের হজ আদায় করতে চায়, তবে ওই ব্যক্তিকে আগে নিজের হজ আদায় করে নিতে হবে। অতঃপর অন্যের হজ আদায় করতে পারবে। হজ এবং ওমরা পালন করার নির্দেশ রয়েছে কুরআনুল কারিমে। সামর্থবানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এ নির্দেশ পালন করা ফরজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে প্রথমে যথা সময়ে নিজের ওপর ফরজ হওয়া হজ আদায় করার তাওফিক দান করুন। অতঃপর অপর মুমিন বান্দার প্রয়োজনে বদলি হজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর