,

সাংবাদিকদের উপর হামলাকারীদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি

news-image

শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা করা দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে এই চিঠি পাঠান তথ্যমন্ত্রী।

এর আগে দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছিলেন হাসানুল হক ইনু। ‘সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে খবর সংগ্রহরত সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা প্রসঙ্গে বিষয়ে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আপনার মন্ত্রণালয়ের কর্মতৎপরতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনি অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এ ধরনের হামলা দুঃখজনক। একথা সর্বজন বিদিত যে, বর্তমান সরকার কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট। তদুপরি সাম্প্রতিককালে খবর সংগ্রহরত সাংবাদিকবৃন্দের আহত হবার বিষয়টি গভীরভাবে নজরে এনে তাদের ওপর হামলাকারী দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছি।

গত শনি ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতেই হামলার শিকার হন কমপক্ষে ২৪ সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর