,

শিক্ষার্থীরা ঘরে ফেরায় গোটা জাতি স্বস্তি পাচ্ছে: সেতুমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলনে ইতি টেনে ঘরে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করায় গোটা জাতি স্বস্তি পাচ্ছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে তাদের অভিভাবক, শিক্ষক ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যে শিক্ষার্থীরা রাজপথ থেকে ঘরে ফিরে গেছে।

আজ মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জীবনযাত্রা এখন স্বাভাবিক। দুর্ভোগের সমাধান হতে চলেছে। সম্পূর্ণ না হলেও পরিবহন সংকট অনেকটা কেটেছে। দূরপাল্লার পরিবহন স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

তিনি বলেন, তাদের যে ৯ দফা দাবি সেগুলো শেখ হাসিনার সরকার মেনে নিয়েছে। বেশ কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে। সড়ক পরিবহন আইন ক্যাবিনেটের পর পার্লামেন্টে পাঠানো হয়েছে। এ দাবিটি পূরণ হলে শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন করা হবে।

কাদের এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারো সক্রিয় হচ্ছে। তারা যদি ভেবে থাকে সরকার এ বিষয়ে কিছু জানে না কিংবা খোঁজখবর রাখছে না- এটা নেহায়েত ভুল হবে। শিক্ষার্থীদের আন্দোলনে নেমে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন তাদের সঙ্গে কিভাবে আমরা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর