,

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৪, নিখোঁজ ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে চার খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয় জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় রাতে দেশটির গুইঝৌ প্রদেশের জিমুজিয়া কয়লা খনিতে ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ শুরু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এদিকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

বেসরকারি পান্নান কোল ইনভেস্টমেন্ট কোম্পানি গুইঝৌর পানঝৌ শহরের এই খনিটি পরিচালনা করে। বছরে তিন লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে খনিটিতে কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

গুইঝৌ জ্বলানি মন্ত্রণালয়ের ফাইলে পাওয়া তথ্য থেকে জানা গেছে, এপ্রিলের শেষ দিকে স্থানীয় কর্তৃপক্ষ খনিটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর বেশ কিছু সংস্কারের নির্দেশ দিয়েছিল।

এসব বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পান্নান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পানঝৌ শহর কর্তৃপক্ষও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে জুনে চীনে লিয়াওনিং প্রদেশে এক লোহার খনিতে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর