,

এবার অভিনয়ে কাজী শুভ

news-image

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী কাজী শুভ। তার গাওয়া গানে তিনি নিজেই মডেল হিসেবে হাজির হয়েছেন বহুবার। এবার মিউজিক ভিডিওর দেয়াল টপকে নাটকে অভিনয় করলেন এই সংগীতশিল্পী।

নাটকটির নাম ‘লাল দালান’। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটিতে দেখা যাবে, গ্রামে মাঝে-মধ্যেই হানা দেয় এক ডাকাত। বর্ষা মৌসুমে ডাকাতি করতে না পারলে ডাকাতের হাত-পা জ্বালাপোড়া করে।

একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে সে। অতঃপর থানা পুলিশ,জেলখানায় যায়। নাম তার ‘বর্ষা ডাহাইত’। এমন বেশ কয়েকজন অদ্ভুত চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। এর প্রায় পুরো দৃশ্যই দেখানো হবে কারাগারের ভেতরে।

নাটকটিতে জল্লাদ হিসেবে আছেন বরদা মিঠু। রহস্যময়ী অপরাধী হিসেবে আছেন আ খ ম হাসান। আর পাইরেসি অপরাধী হিসেবে অভিনয় করেছেন কাজী শুভ। এছাড়া সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী শখ। গত সপ্তাহে উত্তরায় সেট ফেলে এর শুটিং শেষ হয়েছে।

এ সম্পর্কে কাজী শুভ আমাদের সময় অনলাইনকে বলেন, ‘প্রথমবারের মতো নাটকে অভিনয় করলাম। মজার বিষয় হলো এখানে আমি অভিনয় করেছি সংগীতশিল্পী কাজী শুভর চরিত্রেই। এখানে আমি কপিরাইট মামলায় কারাবরণ করি। অভিনয়ের অভিজ্ঞতা ভালো। আশা করি,কাজটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, ‘লাল দালান’ সাত পর্বের একটি ধারাবাহিক নাটক। আসছে ঈদে বৈশাখী টিভিতে নাটকটি প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর