,

কার্যালয়ে হামলায় আহত কর্মীদের দেখতে গেলেন শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে গেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা।

এ সময় হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট বিকালে জিগাতলা ও ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর