,

শুভশ্রীর নতুন

news-image

বিনোদন ডেস্ক: টালিউডের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমের বিয়ের দিন থেকে টানা স্বামীর সঙ্গে ছবি শেয়ার দিচ্ছেন তিনি। এতো কিছুর মাঝেও থেমে নেই ক্যারিয়ারে পথচলা। নতুন কিছু নিয়ে ভক্তদের সামনে আসতে চলেছেন।

ভক্তদের জন্য নিয়মিত কাজ করতে চান শুভশ্রী। এবার তেমনি একটি নতুন কাজের আভাস দিলেন সোশ্যাল মিডিয়াতে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় এই নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে রয়েছে তার। তার সঙ্গে আরও অনেককেই দেখা যায়। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নতুন কিছু আসছে…গেস করুন তো কী?’

ধারণা করা হচ্ছে বিয়ের পর পুরোদমে কাজে ফিরছেন শুভশ্রী। এখন নতুন কোনও প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।
স্বামী রাজ অবশ্য বিয়ের পর ‘অ্যাডভেঞ্চার জোজো’র শুটিং করেছেন। কিন্তু শুভশ্রী কোনও কাজ করেননি। এতোদিন বিরতিতেই ছিলেন।

শুভশ্রী অভিনীত ছবির মধ্যে রয়েছে-‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘বস্’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’।
অন্যদিকে রাজ চক্রবর্তী-‘অভিমান’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘প্রলয়’, ‘কানামাছি’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘দুই পৃথিবী’, ‘চিরদিনই তুমি যে আমার’সহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর