,

আইওসি’তে যোগ দিতে শেখ হাসিনাকে শ্রীলংকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

news-image

নিউজ ডেস্ক: শ্রীলংকার প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ান ওশান কনফারেন্সের (আইওসি) চেয়ারপারসন রনিল বিক্রমাসিংহে এ মাসের শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য তৃতীয় আইওসি-২০১৮তে যোগ দিতে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন। বিক্রমাসিংহে তৃতীয় আইওসি’তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৭-২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃতীয় আইওসি-২০১৮ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আইওসি গত বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর