,

হামলার বিচার চেয়ে যুক্তরাষ্ট্রের চিঠি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রনণালয়ের একজন কর্মকর্তা জানান, বিকেল ৫টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূকে বহনকারী দূতাবাসের একটি গাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বার্নিকাটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় মার্কিন দূতাবাস রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে। ওই হামলার বিবরণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেওয়া চিঠির একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে দূতাবাস।

এতে বলা হয়েছে, নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার রাত ১১টার দিকে তার গাড়িতে হামলা চালায়।

রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারীদের মধ্যে দুই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। হামলার সময় ওই দুই ব্যক্তি চিৎকার করে বলছিলেন, ‘বদিউল আলম সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’ হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা।

তবে রাষ্ট্রদূত ও তার নিরাপত্তা দলের সদস্যরা যে অক্ষত অবস্থায় ওই এলাকা ছেড়ে গেছেন, তা মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত হানে হামলাকারীরা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর