,

জাপান ২ ঘণ্টা এগিয়ে দিচ্ছে ঘড়ির কাঁটা

news-image

ডেস্ক রিপোর্ট : জাপানে বদলে যাচ্ছে ঘড়ির কাটা। এগিয়ে যাচ্ছে দু’ঘণ্টা। গরম থেকে বাঁচতে ঠিক এমনটাই পরিকল্পনা ২০২০ অলিম্পিকের সময়।

জাপানের গরম নিয়ে রীতিমতো চিন্তায় আয়োজকরা। এই জুলাই পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে ১২০ জনের। রেকর্ড গরম পড়েছে এবার। দেশটির সরকার প্রধান জানিয়েছে, এখনও সিদ্ধান্ত না হলেও অ্যাথলিটদের গরমের হাত থেকে বাঁচাতে এমনই ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে এটা সত্যি নয় যে সরকার এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ এই ধরণের সিদ্ধান্ত স্থানীয়দের জীবনে বড় প্রভাব ফেলবে।

তাদের তরফে আরও জানানো হয়, তাদের পরিকল্পনা হচ্ছে ইভেন্টের সময় এগিয়ে আনা। আরও সবুজ বাড়ানো শহর জুড়ে। ২০২০ সালে টোকিও অলিম্পিকের আসর বসবে জুলাই-অগস্টে। সেটাই জাপানের সব থেকে গরম ও আদ্রতার সময়।

অলিম্পিক অফিসিয়ালরা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে অনুরোধ করেছিল ‘ডে-লাইট সেভিং টাইম’ ব্য়বহার করতে। যাতে ইভেন্টগুলো কড়া রোদ ওঠার আগেই শেষ করা যায়। বিশেষ করে ম্যারাথনের মতো ইভেন্ট সকাল থাকতে থাকতেই শেষ করে ফেলা যায়।

এই বছর এই সময়ে জাপানের গরমের যা অবস্থা তাতে ২০২০ বিশ্বকাপের সময় ঘড়ির কাটা এগিয়ে নিয়ে আসা হবে। সেটা জুন থেকে অগস্টের মধ্যে দু’ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। আগামী বছর এই সময় পরিবর্তনের ট্রায়াল হবে। সেটা সুষ্ঠভাবে হলে অলিম্পিকের বছরে কাজে লাগানো হবে। এর আগেও এই পদ্ধতির দ্বারস্থ হয়েছিল জাপান। সেটা যুদ্ধের পর। কিন্তু সেই সময় কর্মীরা অভিযোগ করতে থাকে এর জন্য তাদের বসেরা তাদের বেশি সময় খাটাচ্ছে। তারপর ১৯৫২ সালে সেই ডে-লাইট সেভিং তুলে নেওয়া হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর