,

ঘরে বসেই তৈরি করুন টুথপেস্ট

news-image

ডেস্ক রিপোর্ট ।। দিনের শুরুটা সতেজ হলে পুরো দিনটাই ভালো কাটে। কিন্তু দাঁত মাজার জন্য বাজার থেকে কেনা টুথপেস্টে ভরসা রাখতে পারেন না অনেকেই। কোনটায় ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বোঝা মুশকিল। তাইতো এখনো অনেকে নিমের ডাল কিংবা ঘরে তৈরি মাজনে আস্থা রাখেন। এমন হলে নিজেই তৈরি করতে পারেন টুথপেস্ট।

টুথপেস্ট তৈরি করতে যা যা লাগবে: বেকিং সোডা আধা কাপ, সামুদ্রিক লবণ ১ চামচ, পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ১০ থেকে ১৫ ড্রপ (এর পরিবর্তে লবঙ্গের তেলও ব্যবহার করতে পারেন), বিশুদ্ধ পানি।

টুথপেস্ট তৈরির পদ্ধতি:  একটি পাত্রে বেকিং সোডা নিয়ে নিন। বেকিং সোডার মধ্যে একে একে লবণ, পিপারমিন্ট অয়েল বা লবঙ্গের তেল মিশিয়ে নিন।

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেয়ার পর তাতে ধীরে ধীরে পানি মেশাতে শুরু করুন। মিশ্রণটি যখন ঘন, থকথকে হয়ে যাবে তখন পানি মেশানো বন্ধ করে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল টুথপেস্ট। এবার একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিন এবং সংরক্ষণ করুন। এবং সুন্দর দিন শুরু করুন সুন্দর হাসির মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর