কৃষি ব্যাংকে চাকরির সুযোগ অষ্টম শ্রেণি পাসেই
ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ড্রাইভার পদে ২২ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা : ড্রাইভার-২২ টি
যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস থাকতে হবে এবং গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে মোটরগাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন : উক্ত পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে (৯ হাজার ৩০০ টাকা)।
আবেদনের নিয়ম : আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে বিডিজবস্ লিমিটেডের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের http://ers.bdjobs.com/applications/krishibank দেখুন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম












