,

বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন আলিয়া?

news-image

বিনোদন ডেস্ক: বলিউড আঙিনায় আলোচনার তুঙ্গে থাকা প্রেমী জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই প্রভাবশালী পরিবারের এই দুই সন্তান নিজ নিজ ক্যারিয়ারেও সফল। বেশ কিছু দিন ধরেই তারা প্রেম করছেন। এই খবর সবারই জানা। প্রেম ছাড়িয়ে এবার বিয়ের দিকেই এগোচ্ছেন রণবীর-আলিয়া।

রণবীর এবং আলিয়া দু’জনই তাদের প্রেম নিয়ে পরোক্ষ স্বীকারোক্তি দিয়েছেন। শোনা যাচ্ছে, আগামী বছরেই তারা বিয়ে করবেন। আলিয়া ভাট নিজেই জানিয়েছেন, তিনি অন্যদের মতো লিভ টুগেদার করতে চান না। ৩০ বছরের আগেই বিয়ে করতে পারেন তিনি। এছাড়া রণবীর কাপুরও জানিয়েছেন, তিনি সন্তানের বাবা হতে চান।

দু’জনের এমন মন্তব্যগুলো তাদের বিয়েরই ইঙ্গিত দেয়। এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট যদি বিয়ে করেন, তাহলে কি আলিয়া অভিনয় ছেড়ে দেবেন? কাপুর পরিবারের অতীত ইতিহাস তো তাই বলে!

শোনা যায়, অনেক আগে থেকেই বিয়ের পর কাপুর পরিবারের বৌদের কাজ করতে দেয়া হয় না। যার কারণে কারিনার মা ববিতা কাপুর ও রণধীর কাপুরের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। ববিতা ক্যারিয়ার ছাড়তে চাননি। আর সেকারণেই তিনি রণধীর কাপুরের থেকে আলাদা থাকা শুরু করেন। যদিও তারা কখনওই আইনিভাবে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেননি।

একইভাবে রণবীর কাপুরের মা নীতু সিংও ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আলিয়া ভাটও কি কাপুর পরিবারের পুরনো রীতি মেনে অভিনয় ছেড়ে দেবেন?

শোনা যায় দীপিকার সঙ্গে রণবীর কাপুর সম্পর্ক থাকাকালীন তিনিও নাকি ঠিক করেছিলেন, যে তিনি রণবীরের সঙ্গে বিয়ের পর ক্যারিয়ার ছেড়ে দেবেন। তাই আলিয়াও কি এই একই সিদ্ধান্ত নেবেন? সম্প্রতি তাকে এই প্রশ্নটাই করেছিলেন তার এক ভক্ত। আলিয়া অবশ্য সাফ জানিয়ে দেন, অভিনয় ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। যতদিন আমি পারব অভিনয় করে যাব।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস