রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি ঈদের স্পেশাল বিফ পেপার স্টিক

news-image

অনলাইন ডেস্ক: চলে এসেছে কোরবানির ঈদ। আর এই উৎসবে গরুর মাংস ছাড়া যেন খাওয়া চলেই না। তবে এক ধরনের গরুর মাংস রান্না নয়, বিভিন্ন পদ রান্না করুন ঈদ আনন্দে। তাই রেসিপি আয়োজনে ধারাবাহিক ভাবে দেয়া হবে গরুর মাংসের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি। চাইনিজ বিফ পেপার স্টিক। যা ফ্রাইডে রাইস, পোলাও, বিরিয়ানির সাথেও বেশ ভাল লাগবে। কোরবানিতে অনেকেই এটি তৈরি করতে পছন্দ করবেন…

উপকরণ

হাড়ছাড়া গরুর স্টিক ১/২কেজি(পাতলা লম্বা করে কাটা),আদা রসুন বাটা ১ চা চামচ করে, তেল ২ টেবিল চামচ, কালো গোল মরিচগুড়ো ১ চা চামচ,লবণ সামান্য, বিফ স্টক ১/২ কাপ অথবা চিকেন বা বিফ কিউব/স্টক ১পিস (১/২ কাপ পানিতে গোলানো)।

স্টিক তৈরীর প্রণালি

গরুর স্টিক কেটে ধুয়ে ১/২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর আরও ২ বার ধুয়ে পানি ঝড়িয়ে নিন। কড়াইতে তেল, স্টিক, আদা রসুন, গোল মরিচগুড়ো ও লবণ দিয়ে উচ্চ তাপে রান্না করুন। পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে স্টক দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিন। ২০ মিনিটের মত বা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

উপকরণ

বাটার বা তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কিউব ১/২কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ,লাল ও সবুজ ক্যাপসিকাম ১ টি করে (লম্বা করে কেটে নিন), পেঁয়াজের কলি ১/২কাপ, চিকেন কিউব ১পিস, সয়া সস ২ চা চামচ, চিলি সস ২ চা চামচ, কাঁচামরিচ ফালি ৩ পিস।

প্রণালি

আগের রান্না করা স্টিক কড়াই থেকে উঠিয়ে নিন। এই কড়াইতে বাটার হালকা দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুঁচি ভাজুন। এখন চিকেন কিউব, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও পেঁয়াজের কলি দিয়ে ২ মিনিট ভাজুন।

সিদ্ধ করা বিফ স্টিকগুলো দিয়ে দিন। এরপর ২ মিনিট এটি ভাজুন। এখন সস দিয়ে দিন। আরও কয়েক মিনিট রেখে নামিয়ে কোরবারির দিন খাবার টেবিলে গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার