,

‘নিশ্চয়ই বসের সঙ্গে রাত কাটিয়েছে!’

news-image

বিনোদন ডেস্ক: ‘এই পজিশনে আছে নিজের যোগ্যতায়? রূপের যাদু, রূপের যাদু! বুঝলে? নিশ্চয়ই বসের সঙ্গে রাত কাটিয়েছে। মেয়েটার নাকি প্রমোশন হয়েছে! হবে না? কীরকম কাটাছেঁড়া ক্লিভেজ দেখানো জামাকাপড় পরে দেখো না?’

কথাগুলো বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমাজের বাস্তবতার আলোকে কথাগুলো বলেছেন তিনি। যদিও সেটা তার নতুন ছবি ‘ক্রিসক্রস’-এর প্রচারণার জন্যই।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবির মুক্তি উপলক্ষে চলছে তুমুল প্রচারণা। এরই অংশ হিসেবে জয়া আহসান একটি ভিডিও ক্লিপে কথা বলেছেন। সেখানেই সমাজে নারীদের অগ্রগতি ও এর পেছনে মানুষের নানা সমালোচনার কথা উল্লেখ করেন তিনি। মেয়েরা অফিসে প্রমোশন পাওয়া মানে, কিছু তো সন্দেহজনক আছেই। আবার অফিসে মেয়েদের পোশাক-আশাক নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়।

এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন জয়া আহসান। তিনি বলেন, বিষয়টা আসলে খুবই সহজ। নারী-পুরুষ, ছেলে-মেয়ে, এরকম বিভক্ত না করে, বরং একটা মানুষকে মানুষ ভাবতে শিখুন। একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।

‘ক্রিসক্রস’ ছবির গল্প আবর্তিত হয়েছে পাঁচজন নারীর জীবন নিয়ে। যারা সমাজের বিভিন্ন চরিত্রকে প্রতিনিধিত্ব করবে। এতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, জয়া আহসান, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর