,

রান্নার আগে ভুলেও যে খাদ্যগুলো ধুবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক: রান্না করার সময় সবার আগে যে চিন্তাটি মাথায় আসে সেটা হচ্ছে, সবার আগে খাদ্যবস্তুটা ধোয়া দরকার। তবে এরকম কয়েকটি খাদ্য আছে যেগুলো না ধোয়াই ভালো। বিজ্ঞানীরা বলছেন, সবকিছু পানির নীচে না রাখাই ভালো। কারণ তাতে খাদ্যগুণের পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তিও নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। কোন কোন খাবার রান্নার আগে ধুবেন না জেনে নিন।

মাশরুম
মাশরুমে আছে দ্রুত পানি শুষে নেয়ার ক্ষমতা। এই কারণে পানিতে চুবালে বা পানিতে ধুলে তাদের সহজাত নমনীয়তা নষ্ট হয়। মাশরুম পরিষ্কার করার সবচেয়ে ভালো পদ্ধতি হল পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে ফেলা। এতে তার নমনীয়তার পাশাপাশি পুষ্টিগুণও বজায় থাকবে।

মাংস
মাংস ধুলে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া আপনার হাতে এবং বেসিনে ছড়িয়ে পড়বে। তার চেয়ে ব্যাগ থেকে বের করার পর মাংস পেপার টাওয়েলের উপর রেখে তার পানি শুষে নিন। এমনকি মাংস সেদ্ধ করার পরে পানি ফেলে দেওয়াও জরুরি। ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে হলে বাজার থেকে চিকেন কিংবা অন্যান্য মাংস কিনে এনে সরাসরি সেদ্ধ করে ফেলুন। তবে মাংস সেদ্ধ করা পানি ফেলে দিতে হবে।

ডিম
ডিমের খোসার ওপর নোংরা লেগে থাকে বলে কিনে আনার পরে তা ধুয়ে ফেলতে পছন্দ করেন অনেকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অভ্যাসটি ক্ষতিকর। ব্যাকটেরিয়ার উৎপাত ঠেকাতে ডিমের খোসার ওপর যে প্রাকৃতিক প্রলেপ থাকে, পানি লেগে তা উঠে যায়। ফলে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

পাস্তা ও নুডলস
রান্না করার আগে প্যাকেট থেকে পাস্তা বা নুডলস বের করে অনেকেই ধুয়ে নেন। তারা জানেন না, এতে তার ওপর থাকা স্টার্চের স্তর উঠে যায়। ফলে রান্নায় ব্যবহার করা মশলা তার ভেতরে প্রবেশ করতে পারে না। রান্নার স্বাদও তাই থাকে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী