,

অপুর হাতে ২৫টি সেলাই!

news-image

স্পোর্টস ডেস্ক: এক হাতে এত সেলাই শুনে অবাক হলেও এটাই সত্য যে, নাজমুল ইসলাম অপুর হাতে ২৫ টি সেলাই পড়েছে। বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ঘটে এমন ঘটনা। টাইগার ভক্তদের জন্য বিষয়টা নিঃসন্দেহে দুঃখজনক।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪.৩ ওভারে বোলিং শেষে অপু মাটিতে পড়ে বল ধরতে গেলে ননস্ট্রাইক প্রান্তে থাকা চাদউইক ওয়ালটনের কেডসের স্পাইকের চাপ লেগে আহত হন এই বাঁহাতি স্পিনার। এরপরই অপুকে দ্রুত হসপিটালে নেয়া হয়। পরে আর মাঠে নামতে পারেননি তিনি।

আজ সোমবার ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, অপুর হাতে সেলাই লেগেছে ২৫টি। এই সেলাই খোলা হতে পারে আগামী ১০ দিন পর। তাঁর পরই জানা যাবে তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে। শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে অপু পেয়েছেন ৩টি উইকেট। যার সবকটিই পেয়েছেন দ্বিতীয় ম্যাচে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর