,

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news-image

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী।

আবদুল হামিদ এবং শেখ হাসিনার এই বৈঠকে সংসদীয় কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

এর আগে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকেও ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর