,

১১ মামলায় মাহমুদুর রহমানের আগাম জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় মানহানির অভিযোগে করা ১১ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। সোমবার (৬ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান মাহমুদুর রহমান। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মাদ আলী। সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত বছর জাতীয় প্রেসকাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৩৩টি মামলা হয়।

এর মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও মেহেরপুর জেলায় করা মামলায় জামিন চাওয়া হয়।

পরে আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন, ওই ঘটনায় করা ৩৩টি মামলার মধ্যে এর আগে ১৯টি মামলায় মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। আর আজ ১১টি মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি।সূত্র: দৈ,আ,স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর