,

আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে শুনানি শেষে মহানগর হাকিম ফহাদ বিন আমীন চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে শহিদুল আলমকে ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আরমান আলী। আদালতে তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত রোববার রাতে শহিদুল আলমকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ।

রেহনুমা আহমেদ বলেন, গতকাল রাত ১০টার দিকে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয় দেওয়া একদল লোক।

ঘটনার সময় প্রায় তিনটির মতো গাড়ি বাড়ির আশেপাশে অবস্থান নেয়। বাসার ভেতরে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীকে আটকে রাখে ওই লোকগুলো। এ সময় তার স্ত্রী রেহনুমা আহমেদ একই বিল্ডিংয়ের অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

পরে গাড়িতে তোলার সময় শহীদুল আলমের চিৎকার শুনে বাসা থেকে বের হয়ে আসেন তিনি। তবে নিচে নামার আগেই শহীদুলকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ টিভি ও বক্স নিয়ে যায় তারা।

এ ঘটনায় থানমন্ডি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রেহনুমা আহমেদ।সূত্র: দৈ,আ,স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর